Showing posts with label cricket australia. Show all posts
Showing posts with label cricket australia. Show all posts

Thursday, May 17, 2018

গ্রেড ক্রিকেট খেলবেন ডেভিড ওয়ার্নার

গ্রেড ক্রিকেট খেলবেন ডেভিড ওয়ার্নার



বল টেম্পারিং-কাণ্ডে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিষিদ্ধ করেছিল স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন এই ত্রয়ী। তার আগেই অবশ্য ঘরোয়া ক্রিকেটে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে ওয়ার্নার ও ব্যানক্রফটের। সেই ধারাবাহিকতায় এবার সিডনিতে গ্রেড ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন অসি সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

কেপটাউন টেস্টে মাস দুয়েক আগে বল টেম্পারিং অভিযোগে অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার হারিয়েছিলেন তাঁদের দায়িত্ব। সঙ্গে দুজনই পেয়েছিলেন ১২ মাসের নিষেধাজ্ঞা। আর ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিল নয় মাসের জন্য। এ ছাড়া নির্দোষ প্রমাণ হওয়ার পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজের শেষ টেস্টের পর পদত্যাগ করেছিলেন অসি কোচ ড্যারেন লেম্যান।

অস্ট্রেলিয়ার নতুন কোচ হয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। দায়িত্ব পেয়েই তিনি ঘোষণা দিয়েছিলেন, ফিরিয়ে আনবেন নিষিদ্ধ তিনজনকে। ফিরতি সুযোগ পাওয়ার সে রকম ঘোষণা শুনেই ক্রিকেটাররা চাইছেন ঘরোয়া ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে। ওয়ার্নার ও ব্যানক্রফটের মাঠে নামার সম্ভাবনা থাকলেও স্মিথ থাকছেন আপাতত ক্রিকেটের বাইরেই।
মাঠে নামার সুযোগ কাজে লাগিয়ে এবার সিডনি প্রিমিয়ার ক্রিকেট সেশনে খেলা শুরু করবেন ওয়ার্নার। রেন্টউইক পেটেরশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন এই ৩১ বছর বয়সী তারকা।

ক্লাবটির প্রেসিডেন্ট মাইক হোয়াইটনি জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ তারকাকে পেয়ে ভীষণ খুশি। তিনি বলেন, 'সে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা খেলোয়াড়। দলের হয়ে সে কমপক্ষে তিন থেকে চারটি ম্যাচ খেলবে। দলের সবাই তাকে পেয়ে আনন্দিত। আশা করছি, সে ড্রেসিংরুমের চেহারা বদলে দেবে।'


Cholo Bangladesh

Monday, May 14, 2018

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকের পদ ছাড়ছেন মার্ক ও

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকের পদ ছাড়ছেন মার্ক ও



গত চার বছর ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক ছিলেন প্রাক্তন ক্রিকেটার মার্ক ও। কিন্তু আর সেই দায়িত্ব থাকতে চান না তিনি। অগস্টে শেষ হয়ে যাচ্ছে তাঁর চুক্তি। এর পর আর সেই চুক্তির নবিকরণ করবেন না তিনি। তেমনটাই জানিয়ে দিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার। কারণ এই মুহূর্তে তিনি অনেকবেশি ব্যস্ত টেলিভিশনের ধারাভাষ্য নিয়ে।

৫২ বছরের মার্ক ও ২০১৪ সাল থেকে এই দায়িত্বে রয়েছেন। তাঁর নির্বাচিত দল সাফল্যও পেয়েছে আন্তর্জাতিক স্তরে। কিন্তু আর এই কাজে থাকতে চান না তিনি। সম্প্রতি ফক্স স্পোর্টেসর সঙ্গে ধারাভাষ্যের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আইপিএল-এর ধারাভাষ্যকারদের গ্রুপেও রয়েছেন তিনি।

আগামী ইংল্যান্ড ও জিম্বাবোয়ের বিরুদ্ধে জুলাই ও অগস্টের দল নির্বাচনে থাকবেন তিনি। তার পরই পুরোপুরি ফক্সের হয়ে কাজ শুরু করবেন। সেই সংস্থার তরফেই এই তথ্য জানানো হয়েছে।