Showing posts with label Test. Show all posts
Showing posts with label Test. Show all posts

Wednesday, May 30, 2018

শেষ পর্যন্ত টেস্ট নিয়ে যে রায় দিলো আইসিসি

শেষ পর্যন্ত টেস্ট নিয়ে যে রায় দিলো আইসিসি



টেস্ট ক্রিকেট থাকছে না টস! এ নিয়ে অনেক দিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। আর এরই ইতি টেনে সমাধানে আসলেন আইসিসি ক্রিকেট কমিটি। শেষ পর্যন্ত টেস্টে টসের পক্ষেই রায় দিয়েছে আইসিসির ক্রিকেট কমিটি।
আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, টেস্টের একটি অংশ হচ্ছে টস। ২৯ মে মঙ্গলবার ভারতে ভারতের মুম্বাইয়ে অনিল কুম্বলের নেতৃত্বে টেস্ট ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল ক্রিকেট কমিটি।
টেস্ট যদি নাই থাকে তবে স্বাগতিক দল প্রথমেই ক্রিস ব্যবহার করবে এতে দলগুলো নিজেদের ইচ্ছেমত উইকেট বানিয়ে সফরকারী দলেকে ঘায়েল করার চেষ্টা করে। বিষয়টি সফরকারী দলের জন্য অবিচারই হয়ে যায়। কিন্তু মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে আইসিসির ক্রিকেট কমিটি বলেছে, ‘টস স্বয়ংক্রিয়ভাবেই সফরকারী দলের পক্ষে যাওয়া উচিত। কিন্তু সমস্যা হচ্ছে টস টেস্ট ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ যা খেলার শুরু থেকেই ছিল।’
এদিকে ক্রিকেট কমিটির আলোচনায় টস ছাড়াও আরো কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসে। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ, ক্রিকেটারদের আচরণ বিধি ও বল ট্যাম্পারিংয়ের শাস্তির বিষয়টি নিয়ে বেশ কয়েকটি সুপারিশ করে কমিটি।
কমিটির বলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজ জয় নয়, ম্যাচ জয় বিবেচনায় রেখে পয়েন্ট নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে টেস্ট ড্র ও জয়ের অনুপাত ০.৩৩:১ প্রস্তাব করেছে কমিটি। সেইসাথে বল ট্যাম্পারিংয়ে আরো কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে।

Thursday, May 17, 2018

টেস্টে বিলুপ্ত হবে টসপ্রথা?

টেস্টে বিলুপ্ত হবে টসপ্রথা?



ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ১৮৭৭ সালে। সেই ম্যাচ থেকেই ক্রিকেটে টসপ্রথার প্রচলন শুরু হয়। তবে এবার হয়তো সাদা পোশাকের ক্রিকেট থেকে টসপ্রথার বিলুপ্তি ঘটতে পারে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হাঁটছে সে পথেই। টসের সুবিধা-অসুবিধার কথা বেশ গুরুত্বের সঙ্গেই ভাবছে তারা। সেই ভাবনা থেকেই টসপ্রথার বিলুপ্তি ঘটার জোর সম্ভাবনা রয়েছে।

টসপ্রথার নিয়ম অনুযায়ী, স্বাগতিক দলের অধিনায়ক প্রথমে টস করবে। টসে যে দল জিতবে, তারা নিজেদের পছন্দে বোলিং অথবা ব্যাটিং বেছে নিতে পারবে। এ পর্যন্ত সবই ঠিক ছিল। তবে বেশ কয়েক বছর ধরে টসে জেতার ওপর নির্ভর করে ম্যাচেও জয়-পরাজয় নির্ধারণ হয়ে যাচ্ছে। স্বাগতিক দল নিজেদের সুবিধার্থে ইচ্ছামতো ব্যাটিং কিংবা বোলিং পিচ বানিয়ে প্রতিপক্ষ দলকে ধরাশায়ী করতে পারে। এ সমস্যা সমাধানে ২০১৯ সাল থেকে শুরু হওয়া নতুন ফরম্যাটের টেস্ট চ্যাম্পিয়নশিপেই টসপ্রথা বিলুপ্তির আবেদন তোলা হচ্ছে বেশ জোরেশোরে।

এ মাসের শেষের দিকে মুম্বাইয়ে আইসিসির পরবর্তী সভায় এটি আলোচনার অন্যতম বিষয় থাকবে। অবশ্য অনেক প্রতিনিধি টসপ্রথার বিলুপ্তির পক্ষেই অবস্থান নিয়েছেন।

আইসিসি কমিটিতে আছেন—অনিল কুম্বলে, অ্যান্ড্রু স্ট্রাউস, মাহেলা জয়াবর্ধনে, রাহুল দ্রাবিড়, টিম মে, নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো, আইসিসির ম্যাচ রেফারি প্রধান রঞ্জন মাদুগালে, শন পোলক ও ক্লার কনর। চলতি মাসের ২৮-২৯ তারিখ আইসিসির সভায় টেস্ট ফরম্যাটে টসের ভবিষ্যৎ কী হবে, এ ব্যাপারে তাঁরা সিদ্ধান্ত নেবেন।


Cholo Bangladesh